Views Bangladesh Logo

চট্টগ্রাম বন্দরে জ্বালানিবাহী ৫ জাহাজ, দুটি থেকে চলছে খালাস

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে কেন্দ্র করে জ্বালানি সংকট এবং মূল্যবৃদ্ধিতে যখন বাংলাদেশ হিমশিম খাচ্ছে, ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ১ লাখ ৬৯,০০০ টন পরিশোধিত ডিজেল ও অকটেন।

বন্দরে অবস্থানরত পাঁচটি ট্যাঙ্কারের মধ্যে ইতিমধ্যে দুটি থেকে জ্বালানি তেল খালাস শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বাকি তিনটি জাহাজও বন্দরের জলসীমায় এসে পৌঁছায়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) ফারজিন হাসান মৌমিতা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বন্দরের ডলফিন জেটিতে ‘এমটি ওকট্রি’ ও ‘এমটি কেপ বনি’ নামক দুটি জাহাজ থেকে ডিজেল খালাস করা হচ্ছে। মালয়েশিয়া থেকে আসা এই দুটি জাহাজে যথাক্রমে ৩৫ হাজার ও ৩৩ হাজার টন ডিজেল রয়েছে। ​

এ ছাড়াও সর্বশেষ আগত জাহাজগুলোর মধ্যে ‘এমটি লিয়ান সং হু’ ৪১ হাজার টন ডিজেল, ‘এমটি প্যাসিফিক ইন্ডিগো’ ৩৩ হাজার টন ডিজেল এবং ‘এমটি নেভ সিয়েলো’ ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।

​বিপিসি জানিয়েছে, বাকি তিনটি জাহাজ থেকেও জ্বালানি তেল খালাস প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ