টঙ্গীতে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত
গাজীপুরের টঙ্গীতে চট্টগ্রামগামী মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে টঙ্গী রেলওয়ে পুলিশ।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে মালবাহী ট্রেনটি টঙ্গীর তুরাগ নদীর ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়।
এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, টঙ্গী স্টেশন পার হওয়ার পর ব্রিজের পাশে ঢাকা অংশে চট্টগ্রামগামী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। লাইন মেরামত ও ট্রেন উদ্ধার কাজ চলমান রয়েছে। ট্রেন লাইন স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।
তিনি আরও জানান, এ ঘটনায় এক কিলোমিটার রেললাইন বাঁকা হয়ে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে