Views Bangladesh Logo

পাঁচ সচিবকে বদলি, দুজন ওএসডি

চিব ও অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার। দুজন সচিবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

রোববার (৬ অক্টোবর) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামান ও শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলমকে ওএসডি করা হয়েছে। অন্যদিকে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহানকে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদীকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের ফারজানা মমতাজকে বিদ্যুৎ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের আল আমিন সরকারকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ