চাঁদপুরে নোঙর করা জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
চাঁদপুরের মেঘনা নদীতে নোঙর করা একটি জাহাজ থেকে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুত্বর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি এবং কীভাবে তারা মারা গেছেন, তা-ও জানা যায়নি।
বাংলাদেশ কোস্ট গার্ডের (ঢাকা জোন) স্টাফ অফিসার লেফটেন্যান্ট কর্নেল শামস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চাঁদপুর নৌ-পুলিশের সুপারিনটেনডেন্ট সৈয়দ মশফিকুর রহমান জানান, সোমবার দুপুর ১টার দিকে এমভি আল-বাখেরা নামের একটি নোঙর করা জাহাজে একাধিক মরদেহ থাকার খবর পান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি আরও মরদেহ সেখানে থাকতে পারে, তবে সঠিক সংখ্যা এখনই নিশ্চিত নয়।’
কোস্ট গার্ড এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে