Views Bangladesh Logo

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণ সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আরও দুইজন গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের পর গেস্টহাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়, পরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। নিহতরা হলেন: তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। গুরুতর আহত দুজন হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিস্ফোরণের ফলে গেস্টহাউসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ জানিয়েছেন, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে জরুরি বিভাগে রাখা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসন কাজ শুরু করেছে। এই মর্মান্তিক ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ