Views Bangladesh Logo

মুক্তিযোদ্ধাকে লাঞ্চিতের ঘটনায় আটক ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ফুটেজ দেখে ৫ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান। তিনি বলেন, সোমবার রাতে চৗদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক কর হয়।

আটকরা হলেন— ইসমাইল হোসেন মজুমদার, জামাল উদ্দিন মজুমদার, ইলিয়াছ ভূঁইয়া, আবুল কালাম আজাদ ও ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ। ৫ জনকেই ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি এটিএম আক্তার উজ জামান বলেন, ২০০৮ সালে কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দ্বন্দ্বে আবদুল হালিম নামে এক ব্যক্তিকে পুকুরের পানিতে ফেলে অপদস্ত করা হয়। সম্প্রতি তিনি মৃত্যবরণ করেছেন। ওই ঘটনার জেরে গত ২২ ডিসেম্বর আবদুল হালিমের ছোট ভাই আবুল হাসেমসহ কয়েকজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ