Views Bangladesh Logo

সিসিপি’র আমন্ত্রণে চীনে যাচ্ছেন বিএনপির চার নেতা

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চার সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছেন।

প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক মাহমুদা হাবিবা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়েছে, আগামী ৭ থেকে ১৬ নভেম্বর চীনের রাজধানী বেইজিংয়ে দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে ‘পলিটিক্যাল পার্টি প্লাস সহযোগিতা’ অনুষ্ঠিত হবে। ওই আন্তর্জাতিক সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে সিসিপি।

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং মূল বিষয়গুলোতে দৃষ্টিভঙ্গি ভাগ করে অঞ্চলজুড়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহযোগিতা ও বিনিময় বাড়ানোই এই সমাবেশের মূল লক্ষ্য।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ