Views Bangladesh Logo

৪৯তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ২ নভেম্বর

 VB  Desk

ভিবি ডেস্ক

৯তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু আগামী ২ নভেম্বর থেকে। যা চলবে ৯ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ কর্ম কমিশন সচিবালয় (পিএসসি)। এ ধাপে এক হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৯তম বিসিএস (বিশেষ) এর (এমসিকিউ টাইপ) লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে এক হাজার ২১৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd] অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ