Views Bangladesh Logo

শপথ নিল বিএনপি সরকারের ৪৯ সদস্যের মন্ত্রিসভা

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নতুন সরকারের মন্ত্রিসভায় শপথ নিয়েছেন ৪৯ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পূর্ণমন্ত্রীদের মধ্যে ২৩ জন সংসদ সদস্য এবং দুইজন টেকনোক্র্যাট অন্তর্ভুক্ত হয়েছেন। প্রতিমন্ত্রীদের মধ্যেও একজন টেকনোক্র্যাট রয়েছেন।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৫ জন হলেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রীতা, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, এএনএম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম এবং শেখ রবিুল আলম।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জন হলেন— এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফারহাদ হোসেন আজাদ, মো. আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আবদুল বারী, মীর শাহে আলম, জোনায়েদ আবদুর রহিম সাকি (জোনায়েদ সাকি নামে পরিচিত), ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এমএ মুহিত, আহাম্মদ সোহেল মনজুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খাইয়াম।

নতুন এই মন্ত্রিসভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কার্যক্রম শুরু করল বিএনপি সরকার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ