Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯২, মামলা ২৯

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত নিয়মিত অভিযানে ৪৯২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির আটটি বিভাগের মধ্যে সর্বাধিক ১০৬ জনকে গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এছাড়া তেজগাঁও বিভাগে ১০৫ জন, ওয়ারী বিভাগে ৬৯ জন, মতিঝিল বিভাগে ৬১ জন, লালবাগ বিভাগে ৪৫ জন, গুলশান বিভাগে ৪২ জন, উত্তরা বিভাগে ৩৫ জন এবং রমনা বিভাগ এলাকা থেকে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে পুলিশ ৪ কেজি গাঁজা, ৪ হাজার ৫৩৩ পিস ইয়াবা, ৭৫ বোতল ফেনসিডিল এবং ১১টি মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়া এক ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ