Views Bangladesh Logo

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০

রাজধানীজুড়ে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটটি পুলিশ বিভাগে এসব গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১২৩ জন গ্রেপ্তার হন। এরপর তেজগাঁওয়ে ৯২, মতিঝিলে ৬২, ওয়ারীতে ৫৭, লালবাগে ৫২, গুলশানে ৪০, রমনায় ৩৯ এবং উত্তরায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১৫টি মোবাইল ফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেট কার, গাড়ির পেছনের পাশের একটি পিলার কভার, একটি সেলাই রেঞ্চ ও নগদ ৩ হাজার ৩০৫ টাকা জব্দ করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ