Views Bangladesh Logo

শপথ নিলেন সংরক্ষিত আসনের নারী এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

রোববার (৩ মে) রাত ৯টায় রাজধানীর সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) এই শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৩০ এপ্রিল নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্যের নাম গেজেট আকারে প্রকাশ করে।

গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলো রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টনের ভিত্তিতে নির্ধারিত হয়েছে। এতে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থী নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

তবে এই শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। যদিও তার মনোনয়নপত্র নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করেছে, তবুও আইনি প্রক্রিয়া ও আপিল নিষ্পত্তি না হওয়ায় তার নাম এখনও গেজেট আকারে প্রকাশ করা হয়নি।

এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আপিল সংক্রান্ত প্রক্রিয়া চলমান থাকায় নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিত রয়েছে। ফলে তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ