Views Bangladesh Logo

সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে। সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত এই তালিকায় বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রার্থীরা স্থান পেয়েছেন।

তালিকা অনুযায়ী, বিএনপি থেকে সর্বাধিক ৩৬ জন নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন নিলোফার চৌধুরী মনি, সেলিমা রহমান, নিপুণ রায় চৌধুরী, ফাহমিদা হক এবং আন্না মিনজ।

অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ১২ জন প্রার্থী মনোনীত হয়েছেন। এই তালিকায় মারদিয়া মমতাজ, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, তাসমিয়া প্রধান এবং মাহমুদা আলম মিতুর নাম রয়েছে। তবে আলোচিত নেত্রী মনিরা শারমীনের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।

এছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্র প্রার্থীও বৈধ মনোনয়ন পেয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ