Views Bangladesh Logo

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ সোমবার

 VB  Desk

ভিবি ডেস্ক

৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার ফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে।

রোববার (২০ জুলাই) বিকালে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফল দ্রুত প্রকাশের জন্য পিএসসি কাজ করছে। আমাদের রোডম্যাপ অনুসারে কালকের মধ্যেই ৪৮তম বিসিএসের ফল প্রকাশ হবে।

তবে সবকিছু প্রস্তুত হলে আরো আগেও ফল প্রকাশ হতে পারে বলেও জানান তিনি।

পিএসসি সূত্রে জানা যায়, এই বিসিএস থেকে তিন হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার। যার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

এর আগে, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিয়েছিল ৪১ হাজার ২৫ জন প্রার্থী।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ