Views Bangladesh Logo

আবারো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি

 VB  Desk

ভিবি ডেস্ক

গত সাপ্তাহে টানা কয়েক দিনের অবরোধের পর আবারো বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ আজ বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে চলছে।

আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া অবরোধ শেষ হবে শুক্রবার সকাল ৬টায়।

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধের উদ্দেশ্য হচ্ছে- সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করা।

৬ নভেম্বর বিএনপি, জামায়াতসহ সমমনা দলগুলো বুধবার থেকে সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধের ঘোষণা দেয়।

এদিকে, বিএনপি ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করায় মঙ্গলবার কর্মসূচি থেকে এক দিনের বিরতি দিয়েছে বিরোধী দলগুলো।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ