Views Bangladesh Logo

রাজধানীতে পুলিশের নিয়মিত অভিযানে ৪৮৪ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য, ককটেলসদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৫৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি ১২৪ জনকে মিরপুর বিভাগ থেকে আটক করা হয়েছে। এ ছাড়া রমনা বিভাগে ৪৩, লালবাগে ৩৩, ওয়ারীতে ৭১, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৫০, গুলশানে ৫৫ এবং উত্তরা বিভাগে ৪৮ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানে ডিএমপির গোয়েন্দা বিভাগ তিনজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানের সময় একটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, ছয়টি ফয়েল পেপার এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া পুলিশ পাঁচটি ককটেলসদৃশ বস্তু, ৬ কেজি ২০০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৯৫৬টি ইয়াবা এবং ৩০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদক ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ