Views Bangladesh Logo

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৮টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির মিডিয়া বিভাগ।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৪ জন রয়েছেন। এ ছাড়া মতিঝিল বিভাগে ৮৭ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, ওয়ারীতে ৬৪ জন, উত্তরা বিভাগে ৫০ জন, রমনায় ৩৪ জন, গুলশানে ৩৩ জন, লালবাগে ২৪ জন, গোয়েন্দা বিভাগে ৮ জন এবং অপরাধ তদন্ত ও সন্ত্রাসবিরোধী ইউনিটে একজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ২ লাখ ৯০ হাজার টাকা, প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের চারটি মিউজিক সিস্টেম, পাঁচটি মোবাইল ফোন, ১৫৭টি সিম, একটি সিএনজি, তিনটি মোটরসাইকেল এবং বিভিন্ন ধরনের দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রের মধ্যে একটি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি রিভলবার, ছয় রাউন্ড গুলি, ১২টি হাসুয়া, একটি বেসবল ব্যাট, একটি ডাসা, একটি ছোরা ও একটি কাটার রয়েছে।

এ ছাড়া অভিযানে ৭ হাজার ৬৯৯টি ইয়াবা, ৬৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা, নয়টি ইনজেকশন ও ২২ লিটার ৫০০ মিলিলিটার বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ