Views Bangladesh Logo

কাশ্মীরে অর্ধশত রিসোর্ট ও বিভিন্ন পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্ত্রাসী হামলার কয়েক দিনের মধ্যেই জম্মু ও কাশ্মীর প্রশাসন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাজ্যের ৪৮টি রিসোর্ট ও অর্ধেকের বেশি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে কাশ্মীরের জনপ্রিয় স্থান দুধপাথরি (বুডগাম) ও ভেরিনাগ (অনন্তনাগ)-এর মতো এলাকাতেও।

এই সিদ্ধান্ত এসেছে এমন সময়ে, যখন সন্ত্রাসী হামলার পর রাজ্যে পর্যটনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওই হামলায় অন্তত ২৬ জন বেসামরিক মানুষ নিহত হন। এরপর থেকে অনেক পর্যটক কাশ্মীর ছেড়ে চলে যাচ্ছেন, আবার অনেকে আগে থেকে করা বুকিং বাতিল করছেন।

মাত্র এক সপ্তাহ আগেও পেহেলগাওয়ের বাজার ছিল পর্যটকে ভরা, এখন তা প্রায় জনশূন্য। স্থানীয়দের আশঙ্কা, এই পরিস্থিতি তাদের জীবিকা ও আয়-রোজগারে বড় ধাক্কা দেবে। তাই অনেকে রাস্তায় নেমে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এবং নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক আবেগপূর্ণ ভাষণে বলেন, গত দুই দশকে এই প্রথম কাশ্মীরের মানুষ এত বড় পরিসরে সন্ত্রাসের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন। কাঠুয়া থেকে কুপওয়ারা— এমন কোনো শহর বা গ্রাম নেই, যেখানে মানুষ প্রতিবাদে অংশ নেয়নি।

তিনি আরও বলেন, এই ভয়াবহ ঘটনার শিকারদের সামনে আমার বলার মতো কিছু নেই।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের শেষ পর্যন্ত খুঁজে বের করে উপযুক্ত বিচার নিশ্চিত করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ