Views Bangladesh Logo

আসামে ৪.৮ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশে কম্পন অনুভূত

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর সংলগ্ন এলাকায় এই কম্পন আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৮।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের অক্ষাংশ ২৪.৮১° উত্তর এবং দ্রাঘিমা ৯২.৬২° পূর্ব এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত মূল কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল উত্তর-পূর্ব দিকে প্রায় ২৫৪ কিলোমিটার। ভূমিকম্পের প্রভাব ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে সিলেট ও সীমান্তবর্তী অঞ্চলগুলোতেও অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। শিলচর ছাড়াও আসামের বিভিন্ন স্থান এবং বাংলাদেশের সিলেট ও মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এই কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ