Views Bangladesh Logo

পোশাক কারখানার নিরাপত্তায় ৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন

 VB  Desk

ভিবি ডেস্ক

পোশাক কারখানার নিরাপত্তায় ঢাকা ও আশপাশের জেলায় ৪৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। আজ বুধবার (৮ নভেম্বর) সকালে বিজিবি এর পক্ষ থেকে এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানানো হয়।

আরো বলা হয়, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন রয়েছে।

সাম্প্রতিক সময়ে মজুরির বৃদ্ধির দাবি ঢাকা ও গাজীপুর একাধিকবার সড়কে নেমে আসেন পোশাক শ্রমিকরা। এ সময় সহিংসতার ঘটনাও ঘটে। এরপর গতকাল নতুন করে ন্যুনতম মজুরি ঘোষণা করেছে সরকার।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে আজ বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।

আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধ। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর তৃতীয় দফায় এ কর্মসূচি দিল দলটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ