Views Bangladesh Logo

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩ হাজার ৬৩১ জন

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার পূর্ণাঙ্গ ফলাফল ও প্রাসঙ্গিক তথ্য পিএসসির ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।


লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এখন মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইট ও সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে বলে পিএসসি জানিয়েছে।

উল্লেখ্য, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। এক বছরের মধ্যে একটি বিসিএস সম্পন্ন করার যে রোডম্যাপ পিএসসি আগে ঘোষণা করেছিল, সেই লক্ষ্যেই কার্যক্রম এগিয়ে চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ