Views Bangladesh Logo

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডারে ১ হাজার ৩২০ জন সুপারিশপ্রাপ্ত

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

পিএসসি সূত্র জানায়, মৌখিক পরীক্ষা (ভাইভা) শেষ হওয়ার পর থেকেই চূড়ান্ত যাচাই-বাছাই ও নম্বর সংকলনের কাজ দ্রুতগতিতে চলছিল। প্রাথমিকভাবে জুলাইয়ের প্রথম সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও কারিগরি ও প্রশাসনিক কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হওয়ায় রোববারই ফল প্রকাশ করা হয়েছে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফলে ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়।

পিএসসি জানিয়েছে, বিসিএস নিয়োগ প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা কমাতে কমিশনের প্রণীত ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ রোডম্যাপ বাস্তবায়নের প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী, ৫০তম বিসিএস থেকে এই নীতি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা হবে।

চূড়ান্ত ফলাফল ও সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ