Views Bangladesh Logo

৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

৭তম বিসিএস পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা ৩০ মিনিট থেকে অনলাইনে এ পরীক্ষার আবেদন শুরু হয়, যা চলবে আগামী বছরের ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এক দফা আবেদন স্থগিত করার পরে নতুন তারিখ ঘোষণা করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এবার আবেদনে বড় পরিবর্তন আনা হয়েছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নম্বর কমানো হয়েছে। আগে যেখানে মৌখিক পরীক্ষায় ২০০ নম্বর ছিল, এবার তা কমিয়ে ১০০ নম্বর করা হয়েছে। একইসঙ্গে আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২৬ ডিসেম্বর পিএসসি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর রাখা হয়েছে। তার আগে ৯ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ১০ ডিসেম্বর আবেদন শুরু হবে এবং ৩১ ডিসেম্বর শেষ হবে। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

জানা যায়, সরকার চাকরিতে আবেদন ফি কমানোর ঘোষণা দিলেও ১০ ডিসেম্বরের আগেই প্রজ্ঞাপন জারি না হওয়ায় আবেদন প্রক্রিয়া স্থগিত করা হয়। প্রজ্ঞাপন জারি করার পর নতুন তারিখ নির্ধারণ করে আবেদন প্রক্রিয়া শুরু করে পিএসসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ