Views Bangladesh Logo

১৩ দিনে বেনাপোল দিয়ে ভারতে গেল ৪৭৯ টন ইলিশ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই পূজা উপলক্ষ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ৪৭৯ মেট্রিক টন ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ।

গত ২৬ সেপ্টেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়। সেদিন ৫৪ দশমিক ৪৬০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়। স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ১৩ দিনে ভারতে এখন পর্যন্ত ৪৭৯ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছে।

এক কেজি ইলিশের রপ্তানি মূল্য ১০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৮০ টাকা) নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে স্থানীয় বেনাপোল মৎস্য বাজার ঘুরে জানা গেছে, এক কেজির কম ওজনের কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায় আর ১ কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৮০০-২০০০ টাকায়, যা রপ্তানি মূল্যের তুলনায় ৬০০ থেকে ৮০০ টাকা বেশি।

এ বিষয়ে জানতে চাইলে বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান লেন, ইলিশ রপ্তানি সংক্রান্ত সার্কুলার কয়েক বছর আগের হলেও এখন অভ্যন্তরীণ বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে ইলিশের রপ্তানি মূল্য সমন্বয় করা হতে পারে।

স্থলবন্দরের চেকপোস্ট কার্গো সেকশনের রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, বুধবার রাতে ২২ মেট্রিক টন ইলিশ নিয়ে সাতটি ট্রাক ভারতে প্রবেশ করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ