Views Bangladesh Logo

চীনের ইউনান প্রদেশে ভূমিধসে ৪৭ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

চীনের পার্বত্য অঞ্চল ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ভোর ৬টার আগে ইউনান প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলের লিয়াংশুই গ্রামে এ ঘটনাটি ঘটে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ১৮টি বাড়ির নিচে চাপা পড়ে থাকা মৃতদের উদ্ধারে কাজ করছে উদ্ধার কর্মীরা। কংক্রিটের ব্লক এবং প্যাঁচানো স্টিলের ধ্বংসস্তূপ সত্ত্বেও তাদেরকে উদ্ধার করার পথ খুঁজে পেয়েছে উদ্ধার কর্মীরা। তবে ভূমিধসের কারণ তাৎক্ষণিকভাবে এখনও জানা যায়নি।

কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনার পর সেখান থেকে প্রায় ৫০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চীনে বৃষ্টিপাত, অনিরাপদ নির্মাণ কার্যক্রম ও ভূমিকম্পের কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। এসব কারণে গত বছর মঙ্গোলিয়ায় একটি কয়লার খনির কারখানার ভেতরে বিস্ফোরণে ৭০ জন নিহত হয়। এর আগে ২০২২ সালে দুটি ঘটনা ঘটে; এর মধ্যে একটি হলো টানেলে বন্যার কারণে ১৪ জন শ্রমিকের মৃত্যু এবং অপরটি উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ফলে ইউনান প্রদেশে ভূমিধসের ঘটনা। এ ঘটনায় ১৪৯ জনের মৃত্যু এবং প্রায় ১ হাজার মানুষ আহত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ