লেবানন থেকে ফিরেছেন আরও ৪৬ বাংলাদেশি
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে সরকারি খরচে আরও ৪৬ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
তাদের স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম-এর কর্মকর্তারা। তারা প্রত্যাবর্তনকারীদের সঙ্গে চলমান সংঘাতের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন এবং প্রত্যাবাসিতদের সুস্থতার খোঁজ নেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ দূতাবাস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের (আইওএম) সহায়তায় তাদের ফিরিয়ে আনা হয়। এই ৪৬ জনকে নিয়ে এখন পর্যন্ত ২০টি ফ্লাইটে লেবানন থেকে মোট এক হাজার ২৯২ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে।
লেবাননে সংঘাত চলাকালে এ পর্যন্ত বোমা হামলায় একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে