সৌদি পৌঁছেছেন দেশের ৪ হাজার ৪৫৭ হজযাত্রী
হজ যাত্রার প্রথম দিনে ১১টি ফ্লাইটে ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি মাধ্যমে ৩ হাজার ২১১ জন।
হজ অফিস জানিয়েছে, যাত্রার দ্বিতীয় দিন আজ রোববার ১৪টি ফ্লাইটে ঢাকা ছাড়বেন ৫ হাজার ৭৫৬ জন। এ উপলক্ষে সকাল থেকেই আশকোনা হজ ক্যাম্প মুসল্লিদের আনাগোনায় মুখর হয়ে উঠেছে। অন্যান্য বছরের মতো এবারও দুই দেশের ইমিগ্রেশন আশকোনা হজ ক্যাম্পেই সম্পন্ন হচ্ছে। ইতিমধ্যে শতভাগ হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছে হজ অফিস।
তবে হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় অধিকাংশ যাত্রী সন্তুষ্ট হলেও খাবারের মান, মশার উপদ্রব ও ডরমিটরিতে ছারপোকার ভোগান্তির অভিযোগ করেছেন অনেকে। হজ অফিস জানিয়েছে, এই ভোগান্তি কমাতে তারা গুরুত্বের সঙ্গে কাজ করছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে