Views Bangladesh Logo

সিলেট সীমান্তে ৪.৩ মাত্রার ভূমিকম্প

সিলেটের বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় রোববার (১২ এপ্রিল) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩, যা তুলনামূলকভাবে মাঝারি ধরনের কম্পন হিসেবে বিবেচিত।

ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, সকাল ৯টা ২১ মিনিটে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর প্রভাবে বাংলাদেশের সিলেটসহ আশপাশের সীমান্তবর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়।

হঠাৎ এই কম্পনে সিলেট অঞ্চলের মানুষ কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকেই ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় অবস্থান নেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে চলতি মাসের ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে, যা সিলেট অঞ্চলেও অনুভূত হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় ঘনঘন ভূকম্পন অনুভূত হওয়া উদ্বেগজনক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

গত বছরের ২১ নভেম্বর নরসিংদীর মাধবদীতে ৫.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। প্রায় ২৬ সেকেন্ড স্থায়ী সেই কম্পনে সারা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ