Views Bangladesh Logo

বগুড়ায় উপনির্বাচনে ৪২.৪৯ শতাংশ ভোট পড়েছে

বগুড়া-৬ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ উপনির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, ৪২.৪৯ শতাংশ ভোট পড়েছে। এখন চলছে ভোট গণনা।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে চারটায় শেষ হয়। মোট ১৫০টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন।

উপনির্বাচনে তিনজন প্রার্থী অংশ নিয়েছেন। ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামীর প্রার্থী বগুড়া শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ