Views Bangladesh Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪০৩, মামলা ৪৭

রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, রাজধানীর আটটি বিভাগ ও গোয়েন্দা শাখার (ডিবি) পরিচালিত এই অভিযানে রমনায় ১৮ জন, লালবাগে ২৮ জন, ওয়ারীতে ৫৩ জন, মতিঝিলে ৩৬ জন, তেজগাঁওয়ে ৮৬ জন, মিরপুরে ৯৭ জন, গুলশানে ৪২ জন, উত্তরায় ৪১ জন এবং ডিবির হাতে ২ জন গ্রেপ্তার হয়েছেন।

অভিযানকালে দুটি অবিস্ফোরিত ককটেল, ককটেলের জেনুইন খণ্ডাংশ, ১ হাজার ৩৭৬ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাজা, দু’টি মোবাইল ফোন, দু’টি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ৮০০ টাকা উদ্ধার করে পুলিশ।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই কার্যক্রমে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ