Views Bangladesh Logo

মেট্রোরেলের একক যাত্রার আরও ৪ লাখ টিকিট সংগ্রহের উদ্যোগ

 VB  Desk

ভিবি ডেস্ক

মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট কাটিয়ে উঠতে আরও ৪ লাখ নতুন টিকিট সংগ্রহ করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বুধবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর ২০ হাজার টিকিটের একটি চালান ভারত থেকে পাঠানো হবে এবং মাসের শেষ দিকে বাংলাদেশে এসে পৌঁছাবে। বাকি টিকিটগুলো পর্যায়ক্রমে আসবে।

সূত্র মতে, একক যাত্রার টিকিটগুলো আগের ডিজাইনে হবে। তবে টিকিটগুলোর রঙ পরিবর্তন হবে।

ব্যবস্থাপনা পরিচালক জানান, সহজে চেনার জন্য নতুন একক যাত্রার টিকিটের রঙ লাল হবে।

তিনি বলেন, প্রতিদিন অন্তত ৫০ হাজার একক যাত্রার টিকিট থাকলে পরিষেবাটি স্বাভাবিকভাবে চলতে পারে। তবে এই মুহূর্তে ৪০ হাজার একক যাত্রার টিকিট রয়েছে। যার ফলে টিকিট ঘাটতি দেখা দিয়েছে।





মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ