নির্বাচন কাভার করতে ঢাকায় ৪০ পাকিস্তানি সাংবাদিক
১৩তম জাতীয় সংসদ নির্বাচন কাভার করতে বাংলাদেশে এসেছেন ৪০ জন পাকিস্তানি সাংবাদিক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, পাকিস্তানের প্রিন্ট, সম্প্রচার ও ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিত্বকারী সাংবাদিকদের একটি দল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ ও কাভারেজের জন্য ঢাকায় অবস্থান করছেন।
ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তান হাউসে সফররত মিডিয়া প্রতিনিধিদলকে স্বাগত জানান।
এ সময় তিনি তাদের বর্তমান রাজনৈতিক পরিবেশ এবং পাকিস্তান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে