Views Bangladesh Logo

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত

 VB  Desk

ভিবি ডেস্ক

সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে নগরীসহ আশপাশের এলাকায় কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।

আবহাওয়া অধিদফতর এক বিজ্ঞপ্তিতে জানায়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকায়, যা ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পনের সময় আতঙ্কিত হয়ে অনেককে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা যায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ