Views Bangladesh Logo

৪০ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু

 VB  Desk

ভিবি ডেস্ক

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর দেশে ৪০ শতাংশ ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়েছে। শুরুতেই জরুরি সেবা, আর্থিক ও ব্যবসাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ কিছু খাতকে প্রাধান্য দিয়ে ১.১ কোটি ইন্টারনেট সংযোগ চালু হয়েছে।

মঙ্গলবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ইন্টারনেট সংযোগ চালু হতে থাকে। তবে তা খুবই স্বল্প পরিসরে।

পরবর্তীতে এলাকার পরিধি বাড়ানো হবে এবং দ্রুত সার্বিকভাবে পুরো ইন্টারনেট সেবা চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, গত ১৭ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট সংযোগ বন্ধ ছিল।

পরদিন বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ বন্ধ হয় ব্রডব্যান্ড সংযোগও। ফলে পুরো দেশ সব ধরনের ইন্টারনেট সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ