Views Bangladesh Logo

ব্রাজিল-আর্জেন্টিনা থেকে ৪ জাহাজে এল সয়াবিন তেল

ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে চারটি জাহাজে করে ৫২ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল চট্টগ্রাম সমুদ্রবন্দরে এসেছে। এসব তেল আমদানি করেছে বাংলাদেশের একাধিক শিল্প গ্রুপ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার (৭ ডিসেম্বর) ও মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুটি করে সয়াবিন তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়েছে। এসব জাহাজে টিকে গ্রুপের আমদানি করা ২৫ হাজার টন, সিটি গ্রুপের ২০ হাজার টন ও মেঘনা গ্রুপের ৭ হাজার টন সয়াবিন তেল রয়েছে।

সূত্র জানায়, এমটি আরডমোর শায়ানি জাহাজ থেকে তেল খালাস করা হয়েছে। জাহাজটি ইতোমধ্যে বন্দর ত্যাগ করেছে। এমটি সানি ভিক্টরি ও এমটি জিঙ্গা থ্রেশার নামের দুটি জাহাজ থেকে তেল খালাস করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, অপরিশোধিত এসব তেল কারখানা থেকে পরিশোধন ও বোতলজাত হয়ে বাজারে আসতে ১৪-১৫ দিন সময় লাগবে।

তারা বলছেন, বর্তমানে বাজারে সয়াবিন তেলের সংকট নেই। আসন্ন রমজানেও তেলের ঘাটতি থাকবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ