Views Bangladesh Logo

মোহাম্মদপুর থানার পাশে ছিনতাইয়ের ঘটনায় ৪ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

মোহাম্মদপুর থানা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (২৪) মধ্যরাতে সাংবাদিক আহমাদ ওয়াদুদকে কুপিয়ে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় একদল দুর্বৃত্ত। ঘটনাস্থলটি মোহাম্মদপুর থানা থেকে তিন মিনিটের হাঁটাপথ। ছিনতাইয়ের ঘটনার মাত্র পাঁচ মিনিটের মধ্যে থানায় অভিযোগ জানানো হলেও ওয়াদুদের দাবি, ডিউটিরত পুলিশ সদস্যরা যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হন।

প্রাথমিক তদন্ত শেষে একজন সাব-ইন্সপেক্টর (এসআই), একজন সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) এবং দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার এইচ এম আজিমুল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ডিসি আজিমুল হক জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং চুরি যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করতে সক্ষম হয়। ছিনতাইয়ে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদেরও আটক করা হয়েছে।

এ ঘটনার পর ওয়াদুদ ফেসবুকে একটি পোস্ট দেন, যেখানে তিনি পুলিশি আচরণের বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং থানার এত কাছে পুলিশের নিষ্ক্রিয়তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনাকে জন্ম দেয়।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং তদন্ত রিপোর্টের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ