বিশ্ব ইজতেমা ময়দানে সংঘর্ষ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বিজিবি জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে ভোররাত ৩টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হন এবং আহত হন অন্তত ২৬ জন। এছাড়া এই ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সংঘর্ষে দুই মুসল্লি নিহতের বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে