পিএসসিতে নতুন ৪ সদস্য নিয়োগ
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) চারজন নতুন সদস্য নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্ত সদস্যরা হলেন— মো. নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মো. ফেরদৌস হোসেন ও ইয়াসমিন গফুর।
গত বৃহস্পতিবার (৬ অগাস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাদের সরকারি কর্ম কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন। দায়িত্বে যোগদানের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর বা তাঁদের বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—যেটি আগে আসবে, সে সময় পর্যন্ত তাঁরা এই পদে বহাল থাকবেন। তাঁদের নিয়োগের অন্যান্য শর্তাদি প্রচলিত আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত হবে।
নতুন চার সদস্য অন্তর্ভুক্ত হওয়ার পর বর্তমানে পিএসসিতে চেয়ারম্যানসহ মোট সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
মতামত দিন