বিশ্ব ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে চলছে বিশ্ব ইজতেমা। তবে ইজতেমার প্রথম পর্ব চলাকালে আরও চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের ইজতেমায় ১৯ জনের মৃত্যু হলো।
মারা যাওয়া মুসল্লিরা হলেন- রাজবাড়ি জেলার পাংশা থানার মো. সানোয়ার, চট্টগ্রামের আনোয়ারা থানার মো. আলম, নরসিংদীর মো. শাহনেওয়াজ ভুঁইয়া ও সিরাজগঞ্জের আল মাহমুদ।
রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত আরও চারজন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণ করা চারজনই ইজতেমায় আগত মুসল্লি বা তাবলীগের সাথী। এবারের ইজতেমায় আগত মোট মুসল্লির মৃত্যুর সংখ্যা ১৩। এছাড়া মাঠের বাইরে ইজতেমার কাজে সংশ্লিষ্ট, ইজতেমায় আসার পথে এক পুলিশ কর্মকর্তা ও আরও ৬ জনসহ মোট ১৯ জন মৃত্যুবরণ করেছেন। অনেকেই বার্ধক্যজনিত বিভিন্ন ধরনের রোগ ও হৃদরোগে অসুস্থ হয়ে মারা যান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে