Views Bangladesh Logo

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছাল ৭১৬-এ।

একই সময়ে হাম ও হামের উপসর্গে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৫ শিশু, যাদের মধ্যে ১৪১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং বাকি এক হাজার চার শিশু হামের উপসর্গে আক্রান্ত। এর মাধ্যমে গত প্রায় সাড়ে তিন মাসে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ১২ হাজার ৬২ জনে।

সর্বশেষ মৃত্যু হওয়া চার শিশুর মধ্যে দুজন ঢাকার, একজন সিলেটের এবং একজন ময়মনসিংহের বাসিন্দা।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক লাখ ২১১ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫১ শিশুর শরীরে। এই সময়ের মধ্যে হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৩ হাজার ৮০৬ শিশু, যাদের মধ্যে ৮০ হাজার ১৯৩ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টার মধ্যেই হামে আক্রান্ত হয়ে ৯৬২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর এই সময়ে সুস্থ হয়ে ফিরেছে এক হাজার ৪১ শিশু।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ