Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশু হামে এবং তিনজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৬০৫ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামে নিশ্চিতভাবে মারা গেছে ৯১ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১৪ জনের।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৯ জন শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৬০ জনে।

একই সময়ে আরও ১ হাজার ১৩৬ শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৭০৮ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি। সংক্রমণ বৃদ্ধির এই পরিস্থিতিতে অভিভাবকদেরও শিশুদের স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ