Views Bangladesh Logo

শুক্রবার শপথ নেবেন আরও ৪ উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

ধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত হচ্ছেন আরও চার উপদেষ্টা। শুক্রবার (১৬ অগাষ্ট) বিকেলে শপথ নেবেন তারা।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হবে। এ ছাড়াও অপর তিন উপদেষ্টা হলেন-অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক বিদ্যুৎ সচিব মুহাম্মদ ফওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মন্ত্রিপরিষদ বিভাগ ও বঙ্গভবন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ আগস্ট) বিকাল ৪টায় নতুন উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। তাদেরকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ