রাঙামাটিতে ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে ৪ কিশোর আটক
রাঙামাটিতে ১২ বছর বয়সী এক শিশুকে সংঘবদ্ধভাবে বলাৎকারের অভিযোগে চার কিশোরকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে (৩ জুন) রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রিজার্ভ বাজারের মসজিদ কলোনি এলাকায় এই ঘটনাটি সংঘটিত হয়। ওই শিশুকে বলাৎকারের অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান পরিচালনা করে দিহান (১৩), মো. কাউসার (১৪), মো. তাজেরুল ইসলাম (১৫) ও মো. রাহাত (১৫)-কে আটক করে থানায় নিয়ে আসে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রিজার্ভ বাজার এলাকায় চার কিশোর একটি ১২ বছর বয়সী শিশুকে যৌন নির্যাতন করেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের আটক করে থানায় আনি। আনুষ্ঠানিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।‘

মতামত দিন