হবিগঞ্জে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত চার
হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই পুরুষ ও দুজন নারী রয়েছেন। এদিকে এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগরে দুর্ঘটনাটি ঘটে। এ দুর্ঘটনায় হতাহতদের কারও নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুলাহ আল মামুন বলেন, ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পিকআপে বাড়ির জিনিসপত্রসহ ১৭ জন যাত্রী ছিলেন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজক।
ট্রাক ও পিকআপ হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
মতামত দিন