চট্টগ্রামে ট্রাকচাপায় মা-ছেলেসহ নিহত ৪
চট্টগ্রামের পটিয়া উপজেলায় ট্রাকচাপায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পটিয়া-বোয়ালখালী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-পটিয়া উপজেলার জংলাখাইন এলাকার রুমি আক্তার (৩০), তার ছেলে ফাহিম (৫) এবং অটোরিকশাচালক বোয়ালখালী উপজেলার বাসিন্দা আনোয়ার হোসেন (৪০)।
পটিয়া থানার ওসি জসিম উদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মিলিটারি পুলের দক্ষিণ প্রান্তে একটি পেপার ম্যানুফ্যাকচারিং মিলের সামনে যখন দ্রুতগামীর ট্রাকটি বিপরীত দিক থেকে আসা অটোরিকশাকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যুত হয়।
পটিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মতামত দিন