হবিগঞ্জে মাইক্রোবাস-পিকআপ-ডাম্প ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত
হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাস, পিকআপ ও ডাম্প ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে এক বছর বয়সী শিশুসহ চারজন নিহত হয়েছেন।
বুধবার (১১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর লাগোয়া বারঘরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন- মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মানিক মিয়ার ১১ মাস বয়সী মেয়ে রাইসা, একই গ্রামের ফজিলাতুন্নেছা (৬৫), বিজয়নগর উপজেলার বুদন্তী গ্রামের রিয়াদ মিয়া এবং নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের মাইক্রোবাসচালক পাভেল মিয়া (২০)।
খাটিয়াতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ চারজন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন তিনটি পুলিশ জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর ডাম্প ট্রাকের ও পিকআপের চালক পালিয়ে গেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে