Views Bangladesh Logo

ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় লেগুনার ৪ যাত্রী নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

রিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় লেগুনার অন্তত চার যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।


শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা‌ সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা–গোপালগঞ্জ মহাসড়কের খারাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ফরিদপুরের ভাঙ্গার আড়ুয়াকান্দির আবু সাঈদের ছেলে মেহেদি মাতুব্বর (২৫), নোয়াকান্দার মৃত মোয়াজ্জেমের ছেলে হাফিজুল ইসলাম হাবু (৪০) এবং মধুখালী উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সিরাজুল ইসলাম।

আশঙ্কাজনক অবস্থায় দুজন আহতকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিনজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তালাত মাহমুদ শাহান শাহ্ বলেন, 'সন্ধ্যায় গোপালগঞ্জের দিক থেকে সোহাগ পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাওয়ার সময় গোপালগঞ্জমুখী একটি লেগুনার পেছন দিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার চারযাত্রী নিহত হন।‘


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ