Views Bangladesh Logo

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় অটোরিকশাচালকসহ নিহত ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় চালকসহ অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রশিদনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামু থেকে উপজেলার ভারুয়াখালী যাওয়ার পথে রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। নিহত চালকের নাম হাবিবুল্লাহ (৪২)।

ওসি তৈয়বুর রহমান বলেন, “দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও একজন শিশু রয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ