Views Bangladesh Logo

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

তুরস্কে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মুগলা প্রদেশে এ ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার জন্য ঘন কুয়াশাকে দায়ী করে মুগলা প্রদেশের গভর্নর ইদ্রিস আকবিক বলেন, উড্ডয়নের সময় একটি হাসপাতালের চতুর্থ তলার সঙ্গে ধাক্কা লাগে হেলিকপ্টারটির। এতে হেলিকপ্টারটি নিচে পড়ে গিয়ে বিধ্বস্ত হলে দুই পাইলট, একজন চিকিৎসক এবং এক কর্মী প্রাণ হারান।

তিনি আরও বলেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

এনটিভি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার করা ছবিতে দেখা যায়, দুর্বল দৃশ্যমানতার মধ্যেই মুগলার একটি হাসপাতালের ছাদ থেকে অ্যান্টালিয়া শহরে যাওয়ার উদ্দেশে যাত্রা করে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি।

তুরস্কের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের পর তীব্র কুয়াশার মধ্যে হেলিকপ্টারটিকে উড়তে দেখা যায়। তবে এর কয়েক মিনিট পরে প্রথমে হাসপাতালের সঙ্গে হেলিকপ্টারটির ধাক্কা লাগে এবং পরে হাসপাতালের পাশের একটি ফাঁকা মাঠে পড়ে সেটি বিধ্বস্ত হয়।

উল্লেখ্য, এই দুর্ঘটনার দুই সপ্তাহ আগে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইস্পার্তা প্রদেশে সেনাবাহিনীর মহড়া চলাকালে দুটি সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ছয়জন সেনা নিহত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ