Views Bangladesh Logo

কক্সবাজারে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারে বাস ও লেগুনার মুখোমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে কক্সবাজারের চকরিয়ার উত্তর হারবাং কলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন—মোহাম্মদ রিদুয়ান, আবু বক্কর, মহিউদ্দিন ও জয়নাল। তারা সবাই চকরিয়ার বসিন্দা এবং লেগুনার যাত্রী ছিলেন। তবে আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, চকরিয়া থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী একটি লেগুনা হারবাং এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি পিকনিকের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুর্ঘটনায় লেগুনায় থাকা চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহতদের চট্টগ্রামের লোহাগড়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত লেগুনা এবং বাস দুটি উদ্ধার করে চকরিয়া হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতদের মরদেহ চকরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ